জাতীয় উৎপাদনশীলতা ও মান পুরস্কার পেল ডিভাইন আইটি

৩০ জুলাই, ২০১৯ ০১:৩০  
তথ্যপ্রযুক্তি খাতে শিল্প মন্ত্রণালয়ের মাঝারি শিল্প বিভাগে জাতীয় উৎপাদনশীলতা ও মান পুরস্কার পেয়েছে ডিভাইন আইটি। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ডিভাইন আইটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফখরুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গত রোববার (২৮ জুলাই) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ছয়টি ক্যাটাগরিতে ২০১৮ সালের জন্য জাতীয় পর্যায়ের এই পুরস্কার পায় দেশের ২৮টি প্রতিষ্ঠান।